ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে ঝুঁকছে: বিএনপি প্রার্থী নয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

এবার ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দাঁড়িপাল্লায় অতিরিক্ত চুরি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে মানুষ এর ওপর আস্থা হারিয়ে ফেলেছে। এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় চুরি হওয়ার বিষয়টি মানুষ জানতে পেরে গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন।

নয়ন বলেন, ‘বাংলাদেশে এক সময় নৌকা ছিল, এখন তা খুঁজে পাওয়া যায় না। নাঙলও ছিল, সেটিও হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি নতুন প্রজন্ম নাঙল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তাহলে যাদুঘরে গিয়ে দেখতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে কম দেওয়া, বেশি নেওয়া ও নানা অনিয়মের কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিছু লোক প্রথমে ভালো ব্যবহার করে মানুষের কাছে যায়, পরে কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চায় এবং বলে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাত নিশ্চিত। কিন্তু ইসলামে এমন কোনো কথা নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

নারী উন্নয়ন প্রসঙ্গে নয়ন বলেন, বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে নানা প্রকল্প চালু করেছেন। সন্তানের নামের সঙ্গে বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করার উদ্যোগও তিনি নিয়েছেন। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। ইভটিজার ও মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দেবেন। কোনো অপরাধীকে ছাড়াতে আমি পুলিশের কাছে সুপারিশ করবো না। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। সমাবেশে বিএনপির উপজেলা নেতারাসহ আবদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে ঝুঁকছে: বিএনপি প্রার্থী নয়ন

আপডেট সময় ১২:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬