ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ- বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ছলে-বলে কৌশলে আমাদের জিততেই হবে এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে। চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে। তারা নিজ ভোটের পাহারা যেমন দিবে, অন্যের ভোটের পাহারাও দিবে। কোন দুর্বৃত্ত আর কারো ভোটে হাত দিতে পারবে না।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। জনগণের কিসমতকে যারা হাইজ্যাক করেছে তাদের আর সুযোগ না দেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই পরিবর্তনের সূচনা হবে। আমরা সকল ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশটাকে ফুলের বাগানের মতো করে সাজাতে চাই।

ভোট প্রার্থনা করে জামায়াত আমীর বলেন, চাঁদাবাজ, মামলাবাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দিন। আমরা কথা দিচ্ছি সবকিছু দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। যুবকদের হাতকে শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করবো। সকলের যোগ্যতা অনুযায়ী সম্মানের কাজ তুলে দেওয়া হবে। বেকার ভাতা নয়, মর্যাদার সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

প্রশাসনকে সাহস ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জামায়াত তিনি বলেন, আপনারা যদি নিরপেক্ষ হন জাতি আপনাদের জন্য দোয়া করবে। আঠারো কোটি মানুষ আপানাদের পাশে থাকবে। আপনারা মেহেরবানী করে কারোর কথা শুনবেন না। গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুটো ভোট হবে। একটি হবে সংসদের , আরেকটি হবে গণভোট । গণভোট জুলাই আকাঙ্খার পক্ষে। আপনারা গণভোটে হ্যাঁ বলবেন। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ: জামায়াত আমির

আপডেট সময় ০১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬