জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বগা বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতা কর্মীরা এ মিছিল বের করেন। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদী সমাবেশে করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত জামায়েতে ইসলামীর আমীর শফিকুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্য ক্ষমা ও উপযুক্ত শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, এ ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।
প্রতিবাদকারীরা আরও জানান, ভবিষ্যতে এমন বক্তব্য দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ডেস্ক রিপোর্ট 

























