ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র? হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার নিয়ে ‘চুপ থাকতে’ বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী: মমতা বাগেরহাটে ঐতিহ্যবাহী মাজার দিঘির কুমির সরানো হচ্ছে আলেম সমাজের ক্ষোভের কারণ খোলাসা হওয়া জরুরি, বনলতা এক্সপ্রেস ইস্যুতে ধোঁয়াশা দূরের আহ্বান মামুনুল হকের আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে ৩ দিনের পরিকল্পনা সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন তা শ্রদ্ধার সঙ্গে এবং সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন তিনি।

চসিক মেয়র বলেন, ‘গত অক্টোবর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরে মশক নিধনে মার্কিন আধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) ব্যবহার করছে। এতে ৬০ শতাংশ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী কমেছে বলে প্রতীয়মান হচ্ছে। বিটিআই মশার লার্ভা ধ্বংস করার একটি আধুনিক ও বৈজ্ঞানিক জৈব কীটনাশক। এটি উপকারী অন্যান্য জলজ প্রাণী বা পরিবেশের ক্ষতি করে না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত।’

মেয়র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য ছিল, বিটিআইয়ের কারখানা ও ল্যাব পরিদর্শন। যাতে এ ধরনের একটি ল্যাব এখানে করা যায়। এ রকম একটি ল্যাব করা গেলে আমরাও বাইরে বিক্রি করতে পারতাম। প্রতিষ্ঠানটির আমন্ত্রণে সফরটি ছিল। এখানে রাষ্ট্র কিংবা সিটি করপোরেশন থেকে কোনও অর্থ ব্যয় হতো না। প্রতিষ্ঠানটি বলেছে আসা-যাওয়ার বিমান ভাড়া তাদের। সেখানে পাঁচ দিন তাদের তত্ত্বাবধানে রাখা হবে। তবে বিমান ভাড়া আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে দিতে চেয়েছিলাম। আসা-যাওয়াসহ মোট সাত দিনের সফর ছিল। এ নিয়ে পরে প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটা খারাপ বলেননি। বেশিরভাগ মশার জন্ম হয় পরিত্যক্ত পুকুর-ডোবা, নারিকেলের খোসা থেকে। এগুলো পরিষ্কার করা গেলে মশা নিধন সম্ভব হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকার থেকে যে সিদ্ধান্ত হয়েছে, আমি তা শ্রদ্ধার সঙ্গে এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার জানানো হয়েছিল, মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেননি। মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনও ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন তিনি।

মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমোদন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ।

সিটি করপোরেশন সূত্র জানায়, মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি কারখানা ও একটি ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিদল। এই দলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামের থাকার কথা ছিল। তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন কর্মকর্তা জানান, সিটি করপোরেশন মশা নিধনে প্রায় পৌনে চার কোটি টাকার আধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই কিনেছে। বর্তমানে এই ওষুধ ব্যবহার করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশকনিধন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশি প্রতিষ্ঠানে ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও পাঁচ জন কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব ছিল। এই প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়।

ওই সারসংক্ষেপ পাঠানো হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?

মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?

আপডেট সময় ০১:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬