ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান ‘২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব’ : ইশরাক হোসেন হাদি হত্যাকাণ্ডে নতুন বিতর্ক, বড় ভাই ওমর হাদির বিরুদ্ধে সন্দেহ ফারুক হাসানের ইসলামী ব্যাংক রক্ষায় রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের মা ও দুই শিশুর মৃত্যু: রহস্যের কেন্দ্রে জেলা পরিষদ ডাকবাংলো আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প ডিসি-এসপি পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম সচিব আনিসুরকে প্রত্যাহার বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর কারণ খুঁজে পেল তদন্ত কমিটি?

আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রভাবিত করেছিলেন এমন মন্তব্য প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না।খবর আল-জাজিরার।

বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, যুদ্ধ শুরু করেছি আমি নিজেই। এই পদক্ষেপ নেওয়ার কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।

তিনি দাবি করেন, এ ধরনের অভিযোগ তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে আসছে। তিনি বলেন, ওরা শুধু ডাম্বোক্র্যাটস। এরা এমন মানুষ, যারা জানেই না তারা কী করছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকার সময় থেকেই ছিল। সে সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটি ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত, কারণ সম্ভবত তারাই প্রথম আঘাতের শিকার হতো। এবং আমি না থাকলে এখন ইসরায়েল বলে কিছু থাকত না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান

আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬