ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

বিয়ের তারিখ প্রকাশ করে সবার আশীর্বাদ চাইলেন আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

বলিউড তারকা আমির খান শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন অধ্যায়। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। মুম্বাইয়ে তার নিজ বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হবে ঘরোয়া আয়োজন।

মুম্বাইয়ে একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন ৬১ বছর বয়সী আমির খান। তিনি জানান, খুবই ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনাও চেয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির বলেন, এটি তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তাই সবাই যেন তাদের সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করেন।

বিয়ের ঘোষণা দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের বড় ছেলে জুনায়েদ খান। বাবার সুখবরের মুহূর্তে তাকে হাসিমুখেই পাশে থাকতে দেখা যায়।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছরের পরিচয় থেকে তাদের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই পরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। জানা গেছে, গৌরী স্প্র্যাটের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় জুনায়েদ ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে আলাদা হওয়ার ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন দুজন।

দীর্ঘ পথচলার পর এবার গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী করে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

বিয়ের তারিখ প্রকাশ করে সবার আশীর্বাদ চাইলেন আমির

আপডেট সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬