ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০ ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আসামিসহ ১০ জন।

সদর উপজেলার পখিরা এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আহতরা হলেন, সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা এবং শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার, ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ পরির্দশক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান, শামীম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৪ আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপ গাড়িটি। সদর উপজেলার পখিরা এলাকায় রাস্তা পারপার হওয়ায় পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি। এ সময় বেপরোয়া গতি থাকায় সড়কেই উল্টে যায় আসামি বহনকারী গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়। আহত হন ৪ আসামি, ৪ পুলিশ ও দুই পথচারী। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। মূলত রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতেই দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের পিকআপ ভ্যানটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০

আপডেট সময় ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬