মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের ২৭টি পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় বারাদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর অফিসে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব আলম, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, বারাদী ইউনিয়নের আমির মাওলানা আসাদুজ্জামান, সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নতুন যোগদানকারীদের ফুল ও মিষ্টি খাইয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জামায়াতে যোগদান মেহেরপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

