ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, এনসিপির অনেক ক্ষেত্রে এমপি হওয়া, সংসদে যাওয়াটা ডিপেন্ড করবে বিএনপির ওপরে। বিএনপির নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের অসম্মানজনক, তীর্যক মন্তব্য ও খুবই অরুচিকর কথাবার্তা বলে ইতিমধ্যে যে সম্পর্ক তৈরি করে ফেলছে, জানি না শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের (এনসিপি) কী সমঝোতা হয়।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর আরো বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।

জামায়াতসহ অন্য দলের সঙ্গে জোট না করার বিষয়ে নুর বলেন, প্রকৃত অর্থে নির্বাচনী কোনো জোটের বিষয়ে আমাদের আলাপ-আলোচনা ছিল না বা হয়নি। মাঝখানে আমরা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসতাম সংস্কার কমিশনের বিভিন্ন আলাপ-আলোচনা নিয়ে। এখানে আমরা কি পজিশন নিতে পারি এবং বিএনপির সঙ্গেও আমরা একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতায় কীভাবে পৌঁছাতে পারি। কারণ বিএনপি এখানে একটা বড় স্টেকহোল্ডার ছিল।

এসব নিয়ে আমরা বসতাম। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি অরিয়ারড হওয়ার কিছু নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর: নুর

আপডেট সময় ০৩:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫