ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে আজ বিক্ষোভ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত আগামীকাল সচিবালয়ে অফিস করতে পারেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এহসানুল হক মিলন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

চেয়ারম্যানসহ আ.লীগের ৯জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৯ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্যে মধ্যে তিনজন নারী ইউপি সদস্যও রয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় জনপ্রতিনিধিরা নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীরা হলেন— ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মনি বেগম, আঞ্জু আরা বেগম, মমতা বেগম ও মহম্মদ মজনু।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূলে দলকে আরো সুসংগঠিত করবে।

বিএনপিতে যোগদানকারীরা জানান, বিগত দিনে যে প্রত্যাশা নিয়ে যাদের পক্ষে কাজ করেছি তারা আমাদের এ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিলাম আমরা।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পার্টি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন জেলা সদরের তিন জন সাবেক ইউপি চেয়ারম্যান। তারা হলেন— কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফউদ্দৌলা সিদ্দিকী খোকন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আজ বিক্ষোভ বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত

চেয়ারম্যানসহ আ.লীগের ৯জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬