ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব জানান, এটি প্রাথমিক তালিকা। স্থায়ী কমিটির সিদ্ধান্তে পরবর্তীতে প্রয়োজন হলে সংশোধন আনা হতে পারে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—

  • বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া: ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩
  • ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান: বগুড়া-৬
  • মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ঠাকুরগাঁও-১

এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে প্রার্থী হয়েছেন—

  • ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
  • ঢাকা-৬: ইশরাক হোসেন
  • ঢাকা-৮: মির্জা আব্বাস
  • ঢাকা-১১: এম এ কাইয়ুম
  • ঢাকা-১৪: সানজিদা আক্তার তুলি
  • ঢাকা-১৬: হামিদুল হক
  • চট্টগ্রাম-১০: আমির খসরু মাহমুদ চৌধুরী
  • কুমিল্লা-১১: মো. কামরুল হুদা
  • কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন
  • সিলেট-২: তাহসিনা রুশদী লুনা (গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী)
  • কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমান
  • নেত্রকোণা-৪: আবু তাহের তালুকদার
  • সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু
  • ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
  • লক্ষীপুর-৩: শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • ফেনী: আব্দুল আউয়াল মিন্টু
  • গোপালগঞ্জ-১: সেলিমুজ্জামান সেলিম
  • গোপালগঞ্জ-২: কেএম বাবর
  • গোপালগঞ্জ-৩: এস এম জিলানী
  • কক্সবাজার-৩: সালাহউদ্দিন আহমদ
  • খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু
  • খুলনা-৬: মনিরুল ইসলাম
  • যশোর-৪: টিএস আইয়ুব
  • নরসিংদী-২: মঈন খান

তবে আলোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবার প্রাথমিক তালিকায় স্থান পাননি।