ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক্স আইডি হ্যাকের ঘটনায় অভিযুক্ত আটক: ন্যায়বিচারের আশা জামায়াত আমীরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আলহামদুলিল্লাহ, হ্যাকিংয়ের শিকার হওয়া জামায়াত আমীরের ভেরিফায়েড এক্স (টুইটার) আইডি সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় জামায়াত আমীর বলেন, এই ঘটনার মাধ্যমে দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হলো। এ ধরনের অপরাধে শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।
তিনি আরও বলেন, এই ঘটনা থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত। এখন অপেক্ষা শুধু আইনের বাস্তব ও কার্যকর প্রয়োগ দেখার।
হ্যাকিংয়ের ঘটনায় অতি অল্প সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমীর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক্স আইডি হ্যাকের ঘটনায় অভিযুক্ত আটক: ন্যায়বিচারের আশা জামায়াত আমীরের

আপডেট সময় ১০:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬