ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা: সিইসিকে স্মারকলিপি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা  নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মেয়র মামদানি মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত, সংসদের ৭০ অনুচ্ছেদে সংশোধন প্রস্তাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এই প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের সূচনার পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন তাহের। তিনি বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছি।”

এ সময় তিনি আরও জানান, সংসদের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছে জামায়াত।

জামায়াতের এই অবস্থান জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব আকারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তাহের। তিনি বলেন, “আমরা সাংবিধানিকভাবে সংসদ সদস্যদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি।”

সংলাপে বিএনপির প্রস্তাব সম্পর্কেও বক্তব্য দেন তাহের। তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়েছে, ৭০ অনুচ্ছেদ সংশোধনের তিনটি প্রস্তাবে তারা একমত। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় সিদ্ধান্তের পক্ষে তারা ‘নোট অব ডিসেন্ট’ দেবে।”

তাহের আরও বলেন, “জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবিলা করতে হয়। তাই জাতীয় নিরাপত্তা কিংবা বৈশ্বিক সংকটের মতো বিষয়গুলোতে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত, সংসদের ৭০ অনুচ্ছেদে সংশোধন প্রস্তাব

আপডেট সময় ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫