ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

রাষ্ট্র পরিচালনায় প্রস্তুত জামায়াত: সোহরাওয়ার্দীতে ১৯ জুলাই ‘ইতিহাসের সবচেয়ে বড়’ সমাবেশের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এ লক্ষ্যেই তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় এবং ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি ‘ইতিহাসের সবচেয়ে বড়’ জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছে।

রাজধানীর এক অনুষ্ঠানে পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী আজ জাতির সামনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে— আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই। আমরা সেই যোগ্যতা ও সক্ষমতা অর্জন করেছি।”

তিনি আরও বলেন, ১৯ জুলাইয়ের মহাসমাবেশ হবে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটিকে তারা মনে করছেন ‘আল্লাহর শুকরিয়া আদায়ের’ ও ‘আত্মত্যাগ স্মরণের’ একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাবেশকে সফল করতে দলের প্রতিটি থানা ও ওয়ার্ড ইউনিটকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
পরওয়ার বলেন, “এই সমাবেশ সফল করতে বিশ্রাম, আরাম, অজুহাত বাদ দিয়ে কাজ করতে হবে। ঢাকাকে জনসমুদ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চায়। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু করতে হবে। এতে করে কালো টাকা ও পেশিশক্তির দাপট কমবে, দক্ষ নেতৃত্ব উঠে আসবে।”

প্রবাসীদের ভোটাধিকার নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। পরওয়ার বলেন, “প্রায় ১ কোটি ১০ লাখ প্রবাসী দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করাও সময়ের দাবি।”

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “বর্ষাকাল হলেও মাঠ ছাড়া যাবে না। বৃষ্টিকে ভয় করে ঘরে বসে থাকলে হবে না। শৃঙ্খলা রক্ষা করতে হবে।”

বক্তব্যে পরওয়ার অতীতের রাজনৈতিক দমন-পীড়ন, নেতাদের ফাঁসি, কারাবরণ এবং আন্দোলনের সময়কার আত্মত্যাগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “এই সব আত্মত্যাগের ফসল আজকের এই সম্ভাবনা। এখন আমাদের দায়িত্ব, আল্লাহর দেওয়া এই নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং দ্বীনের বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করা।”

সমাবেশ ঘিরে ইসলামি আন্দোলনের কর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিরাপদ—এ কথা ১৯ জুলাইয়ের জনসমাবেশ প্রমাণ করবে ইনশাআল্লাহ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

রাষ্ট্র পরিচালনায় প্রস্তুত জামায়াত: সোহরাওয়ার্দীতে ১৯ জুলাই ‘ইতিহাসের সবচেয়ে বড়’ সমাবেশের ঘোষণা

আপডেট সময় ১১:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫