ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

মব পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে দরকার মৌলিক সংস্কার: জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে যে মব পরিস্থিতি বিরাজ করছে, তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নির্বাচনের আগে পরিবেশ তৈরি করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।”

শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে একটি জনসমাবেশে যোগদানের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, “আমরা সবসময় মবের ঘোর বিরোধী। ১৯৭২ সাল থেকেই দেশে মব কালচার শুরু হয়েছে, তবে জামায়াতের কোনো নেতাকর্মী এতে জড়িত নয়।”

এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, “সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরবে না। আমরা একটি শান্তিপূর্ণ ও জনগণনির্ভর রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে সব দল অংশ নিতে পারবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

মব পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে দরকার মৌলিক সংস্কার: জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

আপডেট সময় ০৫:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫