ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী

গত ৫৪ বছরে উত্তরবঙ্গের জেলাগুলাতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে-নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অনোন্নত রয়েছে, কিভাবে ৫৪ বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলাতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। আমাদের দাবি খুবই কম খুবই স্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই। আমরা কাজের অধিকার চাই। আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। আমরা স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিচার,সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা যেই উদ্দেশ্যে এবং আমাদের শহীদেরা, আহতরা, লড়াই করেছিল সেই স্বপ্ন পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশে গত ৫৪ বছরে আপনারা বহু দল দেখেছেন, বহু রাজনীতিবিদ দেখেছেন, গত ১৬ বছরেও আপনারা বহু রাজনীতি দেখেছেন। কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা। তাই তাদের উপর ভরসা করুন। যদি আমরা ভুল করি আমাদের সমালোচনা করুন। আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের, যে রাষ্ট্র কাঠামো আমরা এটা পরিবর্তন করব। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেবো না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার।

তিনি আরো বলেন, জুলাই পদযাত্রা হচ্ছে নতুন দেশ গড়ার জন্য। গত বছর ২০২৪ সালে আমরা জুলাইয়ে গণঅভ্যুত্থান করেছিলাম। যেখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পাড়াতে বাধ্য হয়েছিল। আমরা এখনো লড়াই করছি দেশ গঠনে। নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না। যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে কোন ধরনের অন্যায়, চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না।

নাহিদ বলেন, এই কারণেই যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের ছাত্র তরুন যুবকরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে। এবার চব্বিশে এই ছাত্র যুবক তরুণরাই দেশকে রক্ষা করেছে, স্বাধীনতাকে রক্ষা করেছে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে ব্যর্থ না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে।

এ পথসভায় উপুস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান নেতারাও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৫৪ বছরে উত্তরবঙ্গের জেলাগুলাতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে-নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫