ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস যুদ্ধ বাড়াতে চায় না তেহরান, শত্রুর হস্তক্ষেপও মেনে নেবে না: পেজেশকিয়ান খাওয়ার অনুপযোগী, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ জুলাই গণহত্যার বিচার নিয়ে কড়া বার্তা জামায়াত আমিরের ১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত হেনেছে ইরান: রেজায়ী ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস ৫ আগস্ট চাঁদে আঘাত হানবে তিন টন বোমার শক্তি, পৃথিবীতে প্রভাব পড়বে কি? হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও টোল ভাগাভাগিতে ইরান-ওমান সমঝোতা এবার রিপন মিয়াকে গ্রাম ছাড়ার নির্দেশ সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  জানা গেছে, হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকে। ঘটনার পর দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিবেদন লেখা পর্যন্ত শাখা ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি সোটা হাতে ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এছাড়াও ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য ফজলুল হক ফরহাদকে মারধর করে আটক রাখার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।  

এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি২ তে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছিলো। অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে ৫/৬ গ্যালরি ডেকেরেশনের কাজ করছিলো। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা এসে অতর্কিত আব্দুল মালেক ভাইসহ অন্যান্যদের মারধর করে। 

তিনি আরও বলেন, আব্দুল মালেক ভাইয়ের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। তাকে চিকিৎসার জন্য পপুলার মেডিকেলে নিয়ে আসা হয়েছে। ভাইয়ের চিকিৎসা চলছে।  এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদের সঙ্গে মুটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস

এবার ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা

আপডেট সময় ০৩:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬