ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জনস্বার্থের প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটি উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। নতুন অর্থনৈতিক মডেলে বিভিন্ন উৎসকে কাজে লাগানোর পাশাপাশি নাগরিক সুবিধার প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণে বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী-খালগুলোকে পণ্য পরিবহনে কাজে লাগাতে চায় সরকার। এজন্য পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি এসডিজি বাস্তবায়নেও সরকার কাজ করছে।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় শুরু হওয়া পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, নতুন মডেল অনুসন্ধান ও তা পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। পরে অংশীজনদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬