বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নুর লেখেন—
“রাজনীতিতে শেষ পর্যন্ত মানি ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে! কিন্তু জুলাই পরবর্তীতে তো আমরা এমন রাজনীতি চাইনি।”
নুরের এই মন্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে তার হতাশা ও ক্ষোভ—বর্তমান রাজনীতিতে আদর্শের চেয়ে অর্থের প্রভাবই প্রাধান্য পাচ্ছে।
এর আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপি। দীর্ঘ যাচাই-বাছাই ও আলোচনার পর দলটি ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা দীর্ঘ এই বৈঠকের পরই সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

