ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

বিএনপির শেষ নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি ঢাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। তার আগের দিন সোমবারে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা জানানো হয়েছে ইতোমধ্যে; এর উপলক্ষ্য সংসদ নির্বাচন ও গণভোট।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন, ৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে হবে এই জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই উপস্থিত থাকবেন। ঢাকা জেলা ও এর আশপাশের বিএনপির প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী জানান, জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটাই বিএনপির প্রত্যাশা। প্রতিদ্বন্দ্বী দল জামায়াত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ এ নেতার ভাষ্য, দলটি এখন যা কিছু করছে, সবই শাক দিয়ে মাছ ঢাকা।

এ নিয়ে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।  আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেল থেকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

বিএনপির শেষ নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি ঢাকায়

আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬