জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- বিএনপি ও ছাত্রদল কর্তৃক জুলাই অভ্যুত্থনে শহীদ পরিবারের ওপর হামলা, নারী হেনস্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা।

বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি বাউফল সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলটি এ সময় তারা শহীদ পরিবারের ওপর হামলা, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থনে শহীদদের পরিবার আজও নিরাপত্তাহীনতায় ভুগছে।

তাদের ওপর হামলা ও নারীদের প্রতি অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।