ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ইরানের হামলায় সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি: দুবাইফেরত প্রবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার ইরানে চলমান উত্তেজনার মধ্যেও সাধারণ মানুষের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী নোমান সিদ্দিকী। তিনি বলেন, সেখানে যেসব হামলা হচ্ছে সেগুলো মূলত আমেরিকান ঘাঁটিকে লক্ষ্য করেই করা হচ্ছে, সাধারণ মানুষের ওপর কোনো আক্রমণ করা হচ্ছে না। দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে বাসিন্দা নোমান সিদ্দিকী দুবাইয়ের দেইরা শহরে থাকতেন জানিয়ে বলেন, সেখানে ইরান যা করছে তা আমেরিকা বেইজ করে করছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করতেছে না। সেখানে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ভালো। আমার ফ্লাইট ১ তারিখ ছিল। ক্যানসেল হয়েছিল, আজকে ইউএস বাংলাতে করে এলাম। আমি দেইরাতে ছিলাম। আমার পাশে আমেরিকার কনসাল অফিস ছিল, সেখানেও অ্যাটাক হয়েছে। সাধারণ মানুষ নিরাপদে আছে। দেশের মানুষের উদ্বিগ্ন হওয়া কিছু নেই।

তিনি বলেন, দেশে পরিবার পরিজন অনেক টেনশন করে। আমরা যারা সেখানে ছিলাম, তারা জানি সেখানকার পরিস্থিতি কী। দুবাই সরকার নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় মানুষের পাশে আছে। ওখানে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে না। ওরা আমেরিকার ওপর আক্রমণ করছে।

এই যাত্রী বলেন, ইউএসবাংলা আমাদের না আনলে আমাদের টেনশন আরও বেড়ে যেত। ইউএসবাংলাকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ। দুবাইয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ বলেন, সেখানে ইরান যা করছে তা আমেরিকা বেইজ করে করছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে না। সেখানে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ভালো। তিনি বলেন, দেশে এসে ভালো লাগলো, সেখানে অনেক চিন্তিত ছিলাম। মা বাবা অনেক চিন্তিত ছিল। অনেক মিসাইল মারা হচ্ছিল। মিসাইলের অনেক আওয়াজ শুনেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ইরানের হামলায় সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি: দুবাইফেরত প্রবাসী

আপডেট সময় ১০:৫১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬