ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর নেতৃত্বে এলেন তাসনোভা মাহবুব সালাম। তাকে কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে রিহ্যাব।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিহ্যাবের কার্যক্রমে গণমাধ্যম-সংশ্লিষ্ট পরিকল্পনা আরও সুসংগঠিত ও কার্যকর করতে এই কমিটি কাজ করবে। একই সঙ্গে বিভিন্ন যোগাযোগ কৌশল, প্রচার কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ প্রণয়ন করে পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করবে। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
রিহ্যাব মনে করছে, তাসনোভা মাহবুব সালামের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং গণমাধ্যম সম্পর্কে বাস্তব জ্ঞান কমিটির কর্মকাণ্ডকে নতুন গতি দেবে। এজন্য কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতাও প্রত্যাশা করেছে সংগঠনটি।
বর্তমানে তাসনোভা মাহবুব সালাম রিহ্যাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

আপডেট সময় ০৪:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬