ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস লেন উন্মুক্ত, থাকবে টোলমুক্ত: সেতুমন্ত্রী ‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু আগস্টে রেমিট্যান্স আয় ৩৬ হাজার কোটি টাকা, গত বছরের তুলনায় বেড়েছে ২২.৫০ শতাংশ ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছে বিএনপি: রিজভী দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর ওপর হামলা বা নির্যাতন চালায়নি বলে দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন। তিনি বলেন, ছাত্রদল হল দখল, প্রশাসনকে হেনস্তা কিংবা সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিল্লাদ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেননি। একইভাবে হল দখল, প্রশাসন বা শিক্ষক-শিক্ষিকাদের হয়রানি এবং কোনো ধরনের অপকর্মের সঙ্গেও ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল না; এতে শিক্ষক-শিক্ষিকাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের সময় তাদের অভিভাবকসুলভ সহযোগিতা, সাহস ও সমর্থন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।

মিল্লাদ হোসেনের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শিক্ষার্থীরা এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে অতীতের মতো সন্ত্রাসী ছাত্ররাজনীতি বা সহিংসতার পুনরাবৃত্তি হবে না।

অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, জুলাই আন্দোলন ত্যাগ, সাহস ও আত্মত্যাগের ইতিহাস। আন্দোলনে আহত সহযোদ্ধাদের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

তিনি দাবি করেন, আন্দোলনের পর ঢাকা কলেজে প্রতিহিংসার রাজনীতি করা হয়নি। কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে হয়রানি না করে গণতান্ত্রিক, সহনশীল ও সহাবস্থানের একটি ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে ছাত্রদল।

অধ্যাপক ফারজানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আক্তারুজ্জামান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি

আপডেট সময় ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬