ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু একটি দলের নামের সাথে ‘ইসলামিক’ শব্দ লাগালেই ইসলামিক হয়ে যায় না। কাজের মধ্যে ইসলাম থাকতে হয়, মনের মধ্যে ইসলাম থাকতে হয়, আর নিজের রাজনীতির ভেতরও ইসলাম থাকতে হয়।

শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজের পরে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে—কবে নির্বাচন হবে, কবে এই অনিশ্চয়তার অবসান হবে। জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে রাজনীতিতে শৃঙ্খলা ও সমঝোতা বজায় রাখা জরুরি। এ্যানি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আমরা সেই রাজনীতি ধরে রাখতে পারবো।”

এ্যানি উল্লেখ করেন, নির্বাচন নিয়ে মানুষ এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। “এত বেশি কথা, এত বেশি চালাকি—এসবের শেষ কোথায়? জনগণ সৎ রাজনীতি চায়, জুলুম নয়, বিভ্রান্তি নয়,” যোগ করেন তিনি।

দোয়া মাহফিল শেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি

আপডেট সময় ১১:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫