ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাটারায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পরিচয়ের যুবক পলাতক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানাধীন খিলবাড়িরটেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি।

রোববার (৬ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, খিলবাড়িরটেক ৬২০ নম্বর বাসার চারতলার একটি ফ্ল্যাটের ড্রয়িংরুমে ওই তরুণীর মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের বরাতে জানা যায়, গত ৪ জুলাই রাত ৯টার দিকে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে এক যুবক-যুবতী বাসাটি ভাড়া নেন। পরদিন সকালে বাসার মালিক ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ফ্লোরে পড়ে থাকা তরুণীর নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন।

এসআই সাজ্জাদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর যুবক পালিয়ে গেছে।”

মরদেহে পচন ধরায় মৃত্যুর সঠিক সময় ও কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ফ্ল্যাটের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক যুবকের পরিচয় শনাক্ত এবং তাকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

ভাটারায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পরিচয়ের যুবক পলাতক

আপডেট সময় ০৫:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫