ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী

পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের, গণঅভ্যুত্থানের হত্যার বিচার চাইলেন মুজিবুর রহমান”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের হত্যার বিচার ও প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা পরীক্ষা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে স্থানীয় নির্বাচন আয়োজন জরুরি।”

রবিবার (৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয় পেয়েছিলাম ভোট ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আজও সেই অধিকার আমরা পাইনি। যে কারণে গণঅসন্তোষ থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনও পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়নি। পতিত সরকারের দোসরদের বিচারের মাধ্যমে এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, “সুশাসন প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আইনে দেশ পরিচালনা করতে হবে।”

আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের, গণঅভ্যুত্থানের হত্যার বিচার চাইলেন মুজিবুর রহমান”

আপডেট সময় ১২:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫