ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

আশুরার আগের দিন জনসমক্ষে খামেনি: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। পবিত্র আশুরার আগের দিন শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেইনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে তাকে দেশাত্মবোধক গান পরিবেশনের অনুরোধ করতে দেখা যায়, যা সমর্থকদের মাঝে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি করে।

গত ১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত বহু সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলের আকস্মিক হামলার পর ১২ দিনের এই যুদ্ধে খামেনিকে দেখা না যাওয়ায় নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো বাংকারে লুকিয়ে আছেন।

তবে আশুরার আগে তার সরাসরি উপস্থিতি শিয়া মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি বছর আশুরার দিনে তার উপস্থিতি সাধারণত নিয়মিত থাকলেও এবার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল।

এর আগে ২৬ জুন একটি রেকর্ড করা টিভি বার্তায় খামেনি বলেন, “ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।”
প্রসঙ্গত, ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নেয় এবং ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এতে অংশ নেয় ১২৫টি মার্কিন সামরিক বিমান। ইরানের বিচার বিভাগের তথ্যমতে, এ যুদ্ধে এখন পর্যন্ত ৯০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

খামেনির এই উপস্থিতি শুধু ধর্মীয় নয়, কৌশলগতভাবেও তাৎপর্যপূর্ণ। এটি একটি বার্তা যে, ইরান এখনও দৃঢ় অবস্থানে রয়েছে এবং যুদ্ধের ভয়াবহতার মধ্যেও নেতৃত্ব হারায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

আশুরার আগের দিন জনসমক্ষে খামেনি: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

আপডেট সময় ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫