ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ পদত্যাগ করছেন মির্জা ফখরুল রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন

চীনা যুবকের প্রেমে খুলনার খ্রিষ্টানপল্লির পিংকি, ভালোবাসার জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

ভাষা, সংস্কৃতি, ধর্ম ও হাজার মাইল দূরত্ব—সব বাধা পেরিয়ে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। খুলনার প্রত্যন্ত দাকোপ উপজেলার খ্রিষ্টানপল্লির তরুণী পিংকি সরদারের জন্য এই সাহসী পদক্ষেপ নিয়েছেন থাম্বু জাও নামের ওই চীনা তরুণ।

দুই মাস আগে ফেসবুকে পরিচয়, সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব ও প্রেম। একপর্যায়ে সম্পর্ককে পরিণতিতে পৌঁছাতে বাংলাদেশে পা রাখেন থাম্বু। এরপর আইনগতভাবে রেজিস্ট্রি করে বিয়ে করেন পিংকিকে। বর্তমানে খুলনার দাকোপে পিংকির বাবার বাড়িতে নতুন দম্পতি বসবাস করছেন।

পিংকি জানালেন, “আমরা একে অন্যকে খুব ভালো বুঝি। থাম্বু খুব সৎ, দায়িত্বশীল এবং যত্নশীল। আমাদের সংসার আনন্দেই কাটছে।”

ভাষাগত সীমাবদ্ধতা থাকলেও থাম্বু তা মোবাইল অ্যাপের মাধ্যমে কাটিয়ে উঠছেন। পরিবার ও প্রতিবেশীরাও তাকে সাদরে গ্রহণ করেছে। পাড়াপড়শিরা প্রতিদিন ভিড় করছেন তাঁদের ভালোবাসার গল্পের সাক্ষী হতে।

থাম্বু বলেন, “ফেসবুকে পিংকির সঙ্গে পরিচয়ের পর বুঝেছিলাম ও একজন দারুণ মানুষ। পরে প্রেম করি ও বিয়ে করি। এখন ওর পরিবারে থেকে ভালোই আছি।”

খাবার ও পরিবেশের ভিন্নতা এখন আর তেমন সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। ভবিষ্যতে পিংকিকে নিয়ে চীন ভ্রমণের পাশাপাশি বাংলাদেশেই থেকে ছোটখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনাও করেছেন।

প্রতিবেশীরা বলছেন, “এই যুগে এমন সাহসী প্রেম বিরল। ছেলেটা ভদ্র, শান্ত—আমরা চাই ওরা সুখে থাকুক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

চীনা যুবকের প্রেমে খুলনার খ্রিষ্টানপল্লির পিংকি, ভালোবাসার জয়

আপডেট সময় ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫