ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোজতবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা ‘খুব কঠিন’: ইরানি প্রেসিডেন্ট জুলাইয়ের সরকারি ডকুমেন্টরি নিয়ে কড়া বার্তা দিলেন নুসরাত যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের মহেশখালী এমএলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, ১৬ রাউন্ড গুলিবর্ষণ আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম “মারো না কেন ওদের?”, ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের ভুলের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতি পদেই থাকছেন ইনফান্তিনো

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, এই সময়ের মধ্যে এনসিপিকে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা এবং জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিভক্তির বদলে ঐক্যের আহ্বান জানিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পর আত্মপ্রকাশ করা দলটি গঠন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও, এক বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছেন ৬ এনসিপি নেতা।

এক সাক্ষাৎকারে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ছিল অনিবার্য। তার ভাষায়, ‘নতুন দল হওয়ার ফলেই পুরোনো রাজনৈতিক দলগুলো চাপে পড়েছে।ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘১০ বছর আমরা একটা টার্গেট ধরেছি। এই ১০ বছরে শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করা।

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের প্রশ্নে বিভিন্ন দলের সঙ্গে ঐক্য থাকতে পারে, তবে কোনো দলের ঐতিহাসিক দায় এনসিপি নেবে না। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী দায় কেন এনসিপি নেবে? আদর্শিকভাবে জামায়াত ও এনসিপি আলাদা। রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে জোট তৈরি হয়েছিল। যখন মনে হবে সেই বাস্তবতা আর নেই, তখন এই জোটও থাকবে না।

বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়েও দলের অবস্থান ব্যাখ্যা করেন এনসিপি আহবায়ক। তিনি বলেন, এনসিপি কোনো চুক্তির ঢালাও বিরোধিতা করে না। বরং আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক স্বার্থ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। নাহিদ ইসলাম বলেন, ‘কিছু ভূরাজনৈতিক বাস্তবতা আছে। আমাদের তৈরি পোশাক শিল্পের বিষয়ও রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলতে হবে। আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রেখে সার্বভৌমত্ব অটুট রাখতে হবে এবং যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ সবচেয়ে বেশি, সেটিই নিশ্চিত করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোজতবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা ‘খুব কঠিন’: ইরানি প্রেসিডেন্ট

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬