ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিলের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।” তিনি জানান, শুধু ঢাকায় নয়, একই দাবিতে সারা দেশেই কর্মসূচি পালিত হচ্ছে এবং তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ।

সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে স্মারকলিপি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পক্ষ থেকে দাবি সরকারের কাছে পৌঁছে দিতেই তারা সচিবালয়ের সামনে এসেছেন। সরকারের প্রতিনিধিরা দাবি বাস্তবায়নে সফল হলে তাদের ধন্যবাদ জানানো হবে, আর ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা ১০ মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে সরকারের কোনো প্রতিনিধি না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির

আপডেট সময় ০১:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬