ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘেরাও করে সাক্ষাৎ মিলল না কারো, সচিবালয় ছাড়লেন ১১ দলের নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। তবে সরকারের কোনো প্রতিনিধি স্মারকলিপি গ্রহণ করতে না আসায় তা জমা না দিয়েই কর্মসূচি শেষ করেন জোটের নেতারা।

বৃহস্পতিবার দুপুরে মুক্তাঙ্গন থেকে পদযাত্রা করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। পরে প্রায় ৪৫ মিনিট অবস্থান করলেও সরকারের পক্ষ থেকে কেউ দেখা করতে আসেননি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা কাউকে অসম্মান করতে নয়, জনগণের দাবি জানাতেই এসেছেন। তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে স্মারকলিপি গ্রহণের আহ্বান জানান এবং বলেন, জনগণের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার হবে।

প্রথমে ১০ মিনিট অপেক্ষার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন আন্দোলনকারীরা। এরপরও সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় স্মারকলিপি জমা না দিয়েই দুপুর দেড়টার দিকে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘেরাও করে সাক্ষাৎ মিলল না কারো, সচিবালয় ছাড়লেন ১১ দলের নেতারা

আপডেট সময় ০৪:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬