ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাবনায় এক জামায়াত কর্মীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর এ হামলার ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি (৪৫) পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল গনি নিজ বাড়িতে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম বলেন, আব্দুল গনি জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে হামলার শিকার হতে হয়েছে। তিনি অভিযোগে বলেন, আব্দুল গনিকে হত্যার পেছনে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান এবং তার অনুসারীরা জড়িত।

তবে তাৎক্ষণিকভাবে এ অভিযোগের বিষয়ে আবু সাঈদ খান বা তার অনুসারীদের বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম আব্দুল গনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল গনির মৃত্যুর বিষয়টি জেনেছি। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে আব্দুল গনির মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

এক বিবৃতিতে তারা আব্দুল গনির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

আপডেট সময় ০৯:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬