ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াকআউট করায় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ দিলেন স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে পাসের জন্য উত্থাপনের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধীদল। ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিল উত্থাপনে আপত্তি জানানোর সুযোগ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জানান, এমন দুর্বল আইনের পাসের অংশীদার তারা হবেন না। তাই এই আইনের আলোচনায় অংশগ্রহণ করছেন না, ওয়াকআউট করছেন।

এ সময় বৈঠকের সভাপতির আসনে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের জন্য উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময়ে বিল দুটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকারসংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই।’

তিনি বলেন, ‘মানবাধিকারসংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।’

শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক।’

এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওয়াকআউট করায় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ দিলেন স্পিকার

আপডেট সময় ১০:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬