ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

আরও এক কেন্দ্রের ফল ঘোষণা: ভিপিতে ছাত্রদল এবং জিএস-এজিএসে এগিয়ে শিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এসব ফল গণনার পর ফল ঘোষণা করা হয়। ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১৪২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট। ২৪৯ ভোটে এগিয়ে রয়েছেন রাকিব।

জিএস পদে শিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৫৮৭ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন মোট ১৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৩৩৭ ভোট।

সর্বশেষ ঘোষিত ১২তম ও ১৩তম কেন্দ্রের ফলাফলেও শিবির–সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। প্রাণীবিদ্যা বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও একেএম রাকিব সমান ১২৮ ভোট করে পান। তবে একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন, খাদিজাতুল কুবরা পান ৬৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১৩১ ভোট এবং তানজিল ১০৮ ভোট পান।

মার্কেটিং বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০০ ভোট পেয়ে এগিয়ে থাকেন, একেএম রাকিব পান ১৮৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২১৪ ভোট এবং খাদিজাতুল কুবরা ৮৬ ভোট পান। এজিএস পদে মাসুদ রানা ১৯৫ ভোট পেয়ে এগিয়ে থাকেন, তানজিল পান ১৫৩ ভোট।

বোটানি বিভাগ কেন্দ্রে ভিপি পদে— রিয়াজুল ইসলাম : ৬৫ (ছাত্রশিবির) একেএম রাকিব : ২১৬ (ছাত্রদল)। জিএস পদে— আব্দুল আলিম আরিফ : ১৪৩ (ছাত্রশিবির) খাদিজাতুল কুবরা: ৬৯ (ছাত্রদল)। এজিএস পদে—মাসুদ রানা: ১২০ (ছাত্রশিবির) তানজিল: ১৩৮ (ছাত্রদল)।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরও ২৫টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

আরও এক কেন্দ্রের ফল ঘোষণা: ভিপিতে ছাত্রদল এবং জিএস-এজিএসে এগিয়ে শিবির

আপডেট সময় ০২:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬