ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: কর্নেল অলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

এবার ১১ দলীয় জোটের শরীক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) . অলি আহমেদ বীর বিক্রম দাবি করেছেন যে তিনিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন। কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সর্মথনে আয়োজিত জোটে নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম, আমাদের মধ্যে তৎকালীন সিনিয়র ছিলেন মেজর মীর শওকত ( পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল) তিনি লিখেছেন এই অফিসার (কর্ণেল অলি) জিয়াউর রহমান কে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন এবং আমি যদি উনাকে দেওয়ান হাট থেকে না নিয়ে আসতাম ৫ মিনিট পরেই মেরে ফেলে উনাকে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দিত।

মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা প্রসঙ্গে কর্নেল অলি বলেন, “এটা হচ্ছে আমার জীবনের শেষ যুদ্ধ, প্রথমে যুদ্ধ করেছিলাম আপনাদের স্বাধীন করার জন্য ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে। প্রথম বিদ্রোহ করেছিলাম, আমার আগে কেউ বিদ্রোহ করতে পারেনি।এছাড়াও তিনি বলেন, ‘আমার কাছে ডকুমেন্ট আছে, আমি পিএইচডি করে প্রমাণ করে দিয়েছি যার লিখিত ডকুমেন্ট রয়েছে যেটি আর্মি হেড কোয়ার্টারেও আছে এখন ফেসবুকেও আছে। সেখানে লেখা আছে ক্যাপ্টেন অলি আহমেদ ২৫ তারিখ অর্থাৎ ২৬ শে মার্চ রাতে ৮ম বেঙ্গল নিয়ে বিদ্রোহ করেছে যেটি জিয়াউর রহমানের হাতের লেখা। কিন্তু বিএনপির কিছু অশিক্ষিত মানুষ জামায়াত ইসলামীর আমির কে নিয়ে ঠাট্টা করছে কারণ তারা লেখাপড়া করে না সারাদিন চাঁদা তুলে।

পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তিনি বলেন, “আপনারা হামিদুর রহমান আযাদের উপর আস্থা রাখবেন তিনি সর্বোচ্চ মন্ত্রীদের একজন হবেন। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমি যেদিন বিএনপি থেকে এসে গেছি সেদিন তাদের কবর রচনা হয়েছে, দালালদের সরকার এদেশে আর হবে না।জামায়াত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “দাঁড়িপাল্লা জিতে গেলে জিতে যাবে মহেশখালীকুতুবদিয়ার মানুষ, জিতে যাবে বাংলাদেশ। আমরা আপনাদের জন্য ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: কর্নেল অলি

আপডেট সময় ০৯:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬