ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান

ভোটের পর নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে, তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্দুল্লাহ আল জাবের এ সময় বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমনআমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেববলছি। তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।

এদিকে, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার। সেই চিঠিতে কী লেখা হবে, তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এজন্য ৮ তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন। এ সময় তারা স্পষ্ট করেন, তারা কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এছাড়া, শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা এ নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, আমাদের ওপর যখন হামলা হয়েছে, তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে। ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই, আজকে আহত হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

ভোটের পর নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি

আপডেট সময় ১০:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬