ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

কোন বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কোন বাড়িতে বাদ্যযন্ত্র কিংবা গান বাজানো হলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম। এমনকি ওই বাড়ির মৃত্যুর খবর দেওয়া যাবে না মসজিদের মাইকে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রাম এলাকায় গত দুই মাস ধরে স্থানীয়সমাজ রক্ষা কমিটির উদ্যোগে কার্যকর করা হয়েছে এমন নিয়ম। তবে প্রশাসনিকভাবে এর কোনো আইনি ভিত্তি না থাকায় খবর পেয়ে এলাকায় হস্তক্ষেপ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত পোড়াগ্রামের প্রায় ৪০টি পরিবার নিয়ে গঠিত একটি সমাজ এই উদ্যোগ নিয়েছে। স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে গঠিতসমাজ রক্ষা কমিটির পক্ষ থেকে গ্রামজুড়ে বাদ্যযন্ত্র ও গানবাজনা নিষিদ্ধের নোটিশ দেওয়া হয়েছে। এমনকি বাইরে থেকে আসা ফেরিওয়ালারাও গ্রামে মাইক বাজিয়ে পণ্য বিক্রি করতে পারছেন না। গ্রামের বিভিন্ন মোড়েগানবাজনা নিষিদ্ধলেখা ব্যানার সাঁটানো হলেও সম্প্রতি পুলিশ গিয়ে সেগুলো সরিয়ে ফেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে। সবাই ইসলাম ধর্মের অনুসারী এবং নামাজ আদায় করেন। কিন্তু মাঝে মাঝে এখানকার বিয়ে বাড়ি কিংবা কোনো আয়োজনে গানবাজনা করা হয়। তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছিএখন থেকে কোনো বাড়িতে গানবাজনা চলবে না। আর যার বাড়িতে গানবাজনা হবে তার বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না ঈমান। শফিকুল ইসলাম নামের আরও এক বাসিন্দা বলেন, গ্রামের মোড়ে মোড়েগ্রামে গানবাজনা চলবে নালেখা ব্যানার সাঁটানো হয়েছে। এমনকি গ্রামের কোনো হকারও মাইকে প্রচার করতে পারবে না। মসজিদেও মৃত্যুর খবর প্রচার করা যাবে না। পরে পুলিশ এসে ব্যানারগুলো খুলে নিয়ে গেছে।

সদর উপজেলার পোড়াগ্রাম গ্রামের মসজিদের ইমাম আব্দুল মালেক বিন খলিরুর রহমান বলেন, বিপথগামী মানুষদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আর কোনো নবীরসুল আসবেন না, তাই এই সমাজকে সংস্কারের পদক্ষেপ নিতে হবে। এরই অংশ হিসেবে গ্রামে গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, গানবাজনা বন্ধের আইনি কোনো নিষেধ নেই। তাই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

কোন বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬