ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষাকে কর্মমুখী ও সময়োপযোগী করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে ‘Inclusion of Skills-Based Education in National University Curriculum’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর নয়, বরং বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষার সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব, আধুনিক কর্মবাজারের চাহিদা এবং উচ্চশিক্ষার সঙ্গে বাস্তব দক্ষতার সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তাই শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।

তারা আরও বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম জনশক্তি তৈরি হবে।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ

আপডেট সময় ১০:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬