ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

মাদারগঞ্জে ছয় শিক্ষকের বিদ্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত, শিক্ষার্থী উপস্থিত নেই একজনও

বিদ্যালয়ের ভবন, শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই একজনও। ৬ আগস্ট গতকাল বুধবার দুপুরে এমনটিই দেখা গেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম মোসলেমাবাদ সরকারি প্রথামিক বিদ্যালয়ে। খাতা-কলমে বিদ্যালয় কর্তৃপক্ষ ১০০ জন শিক্ষার্থী জানালেও দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কোনো শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীকেও পাওয়া যায়নি। অফিসকক্ষে তিনজন সহকারী শিক্ষক ছিলেন। তাঁরা গল্প করে সময় কাটাচ্ছিলেন। আর স্কুল মাঠ যেন পাট কাঠি শুকানো ও গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষগুলো ফাঁকা। পতাকাটি অর্ধনমিত। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৬জন শিক্ষকের মধ্যে তিনজন সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় একজন শিক্ষার্থীও উপস্থিত ছিল না।
বিদ্যালয়ের পতাকাটি অর্ধনমিত, শিক্ষার্থী ও প্রধান শিক্ষক বিষয়ে জানতে চাইলে উপস্থিত সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে গেছেন। এক শিক্ষক চিকিৎসা ছুটিতে, অন্যজন প্রশিক্ষণে আছে। শিক্ষার্থীরা বাড়িতে চলে গেছে। শিক্ষার্থীদের হাজিরা দেখতে চাইলে তারা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া দেখাতে পারবেন না বলে জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরীন বেগম পান্না বলেন, তিনি উপজেলায় ছিলেন। বিদ্যালয়ে কাগজ-কলমে ১০০জন শিক্ষার্থী আছে। উপজেলায় যাওয়ার আগে বিদ্যালয়ে কয়েকজন রেখে এসেছিলাম। পতাকা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাতাসে পতাকা সরে গেছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মাদারগঞ্জে ছয় শিক্ষকের বিদ্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত, শিক্ষার্থী উপস্থিত নেই একজনও

আপডেট সময় ০৯:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫