ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

গভীর রাতে অভিযান: অবৈধ মজুদকৃত ৭১৫ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে একটি সারের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭১৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউনটি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার এলাকার মেসার্স মহির উদ্দিন ট্রেডার্স নামের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স মহির উদ্দিন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মো. শাহজাহান আলী-এর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়।

পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করা হয় এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, “রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

গভীর রাতে অভিযান: অবৈধ মজুদকৃত ৭১৫ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

আপডেট সময় ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫