ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিক তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৩২৪১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির বিষয়ে সরাসরি ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই নির্মমভাবে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরের ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকাকালীন তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করেন সাংবাদিক তুহিন। পরে রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন।

ঘটনার কিছুক্ষণ পরই চায়ের দোকানে বসে থাকার সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের নির্মমতা ও জনসমক্ষে সংঘটিত হওয়া ঘটনাটি পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিক তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫