ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে? কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে অজ্ঞান করে ২০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ

নুরাল পাগলার মরদেহ পুড়ানো: ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ সাতজন আটক।

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, রাজবাড়ীর গোয়ালন্দে গত ৫ আগস্ট নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পু‌ড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা।

গ্রেফতার হিরু মৃধা গোয়ালন্দ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাসুদ মৃধা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে মরদেহ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এদের গ্রেফতার করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পুলিশের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ঘটনার সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কবর থেকে মরদেহ উত্তোলন করেন কাজী অপু নামের এক ব্যক্তি, তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এ ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টাসহ অন্য সবাইকে অবহিত করেন। তারা জানান- এ ঘটনার আগে স্থানীয় ঈমান ও আকিদা কমিটি জেলা প্রশাসনের সঙ্গে দুই দফা এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা সভা করে। প্রশাসন শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ঈমান ও আকিদা কমিটি উশৃঙ্খল হয়ে ওঠে, তারা কথা রাখেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

নুরাল পাগলার মরদেহ পুড়ানো: ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ সাতজন আটক।

আপডেট সময় ১১:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫