ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করছে ইরান, জাহাজ ঢুকলেই নিষেধাজ্ঞা প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন, উদ্বেগ ভারতের এক মাসের প্রেমের টানে নারায়ণগঞ্জে চীনা তরুণ, করতে চান বিয়ে এবার ৬ দফা দাবিতে বগুড়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপজেলা পরিষদ নির্বাচনে মিছিল-পোস্টা নিষিদ্ধ দালালের মাধ্যমে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির ডিসেম্বরে দেশে ‘ফেরা হচ্ছে না’ শেখ হাসিনার শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর

এবার ৬ দফা দাবিতে বগুড়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার বগুড়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ৬ দফা দাবিতে এ লংমার্চ বগুড়ায় হয়ে রংপুরে পৌঁছাবে। বগুড়া চারমাথা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে পথসভা। ১১ দলীয় জোটের তথ্য মতে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। চারমাথায় পথসভায় লাখো মানুষের সমাগম ঘটবে। সেই জন্য জামায়াত কাজ করছে। বগুড়ার ১১ দলীয় ঐক্য নানা প্রস্তুতি গ্রহণ করেছে।

লংমার্চের অংশ হিসেবে বগুড়া চারমাথা বাসস্ট্যান্ডে অনুষ্ঠেয় পথসভার স্থান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও মহানগরী শাখার নেতারা। এসময় তারা সম্ভাব্য মঞ্চ কোথায় হবে ও গাড়িবহর কোথায় থামবে, সেসব স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সেক্রেটারি অধ্যাপক আ..ম আব্দুল মালেক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, এনসিপির বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদসহ অন্যান্য দায়িত্বশীল নেতা।

অধ্যাপক আ..ম আব্দুল মালেক বলেন, ৫ সেপ্টেম্বর ঢাকাচট্টগ্রাম লংমার্চে যেভাবে জনতার ঢল নেমেছে, ১৯ সেপ্টেম্বর ঢাকারংপুর লংমার্চেও তার চেয়ে বেশি জনসমাগম হবে, ইনশাআল্লাহ। বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। চারমাথায় আমাদের পথসভায় লাখো মানুষের সমাগম ঘটবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।

তিনি আরও বলেন, লংমার্চকে স্বাগত জানাতে বগুড়ার সর্বস্তরের জনগণ প্রস্তুত। প্রশাসনের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সফল করা হবে। উল্লেখ্য, গত ৬ আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ৪টি লংমার্চের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ৫ সেপ্টেম্বর ঢাকাচট্টগ্রাম লংমার্চ এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকারংপুর, ১০ অক্টোবর ঢাকাখুলনা এবং ২৪ অক্টোবর ঢাকাসিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করছে ইরান, জাহাজ ঢুকলেই নিষেধাজ্ঞা

এবার ৬ দফা দাবিতে বগুড়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

আপডেট সময় ০২:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬