ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

রিজভীর পা ধরে সালাম: মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরিফুল ইসলাম ক্লোজড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ঘটনায় ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করার নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।”

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে দুপুরে বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ কর্মকর্তা তার পা ধরে সালাম করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

রিজভীর পা ধরে সালাম: মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরিফুল ইসলাম ক্লোজড

আপডেট সময় ১১:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫