ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প

শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেনজনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই।  তিনি বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুমখুন, বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে একটি হচ্ছে সন্ত্রাসচাঁদাবাজের ভূত, অপরটি হচ্ছে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার। কারণ, বিগত ১৫ বছরের শাসনামলে দিনের ভোট, রাতের ভোট, আমিডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো ফ্যাসিস্ট সরকার। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী ১২ তারিখে ভোট দেওয়ার জন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬