ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান

দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল (৩২) আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এদিকে পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে মিরপুর১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর দীর্ঘ সময় দেশে ও বিদেশে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে আবারও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে দীর্ঘ ১৮ মাস যন্ত্রণার সঙ্গে লড়াই করা এই যোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহযোদ্ধাদের মাঝে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা

আপডেট সময় ১২:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬