ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে মারা গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিরব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

এবার ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরেরতাজ ফিলিং স্টেশনেএ হামলার ঘটনা ঘটে। নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নিরব হোসেন ওই পাম্পে বোতলে তেল নিতে আসেন। সে সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করলে তিনি পাশের অন্য একটি পাম্পে চলে যান। সেখান থেকে ফেরার পথে নিরব দেখতে পান তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে।

এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারী নাসিম হোসেন, রমিজুল ও দাউদ হোসেনকে আটক করেছে র‍্যাব। কটিয়াদীতে স্কুলছাত্রী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যাকটিয়াদীতে স্কুলছাত্রী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে মারা গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিরব

আপডেট সময় ১১:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬