ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বাহেরচর-কাছিপাড়া সড়কে ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ নিজাম উদ্দিন রাড়ি নিহতের ঘটনায় দীর্ঘ ১১ মাস পর অভিযুক্ত ট্রলি চালক রিয়াজকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ।
গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু খানের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত বছরের ৬ এপ্রিল ২০২৫ (রবিবার) বাহেরচর-কাছিপাড়া সড়কে অবৈধ ট্রলি গাড়ির চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী নিজাম উদ্দিন রাড়ি। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী ট্রলি গাড়ির বেপরোয়া চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কাছিপাড়া ইউনিয়নে অবৈধ ট্রলি চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা । স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর হলেও অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক

আপডেট সময় ০৯:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬