ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে

সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, তলিয়ে গেল ফেনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

এবার ফেনীতে প্রবল বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা ও নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

সোমবার সকাল ৯টা হতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার মধ্যে এ বৃষ্টিপাত হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান।

এদিকে আবহাওয়া অফিস জানায়, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এ ছাড়া টানা বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।ৎ

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি বাড়ছে। তবে এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে দুটি দোকান নদীতে ভেঙে পড়েছে। এ বিষয়ে ফেনী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা ডুবে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার

সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, তলিয়ে গেল ফেনী

আপডেট সময় ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫